ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা: কর বাড়লেও নাগরিক সেবার সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৫৫:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা: কর বাড়লেও নাগরিক সেবার সংকট ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা প্রথম শ্রেণির হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। নিয়মিত পৌর কর বাড়লেও নাগরিক সেবায় তেমন কোনো উন্নতি ঘটেনি। সড়কের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অভাব, সুপেয় পানির সংকট ও জলাবদ্ধতা পৌরবাসীর নিত্য দুর্ভোগে পরিণত হয়েছে।

১৯৯৪ সালে ৯টি ওয়ার্ড নিয়ে রায়পুর পৌরসভা গঠিত হয় এবং ২০০৪ সালে এটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। তবে দুই দশক পেরোলেও প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, নামেই তারা পৌর এলাকায় বসবাস করছেন।

বাসিন্দাদের অভিযোগ ও ভোগান্তি-
পৌরসভার অধিকাংশ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এ ছাড়া সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে।

৩নং ওয়ার্ডের বাসিন্দা সালমা চৌধুরী বলেন, “পুরো এলাকায় রাস্তা-ঘাটের বেহাল দশা। রাতের বেলায় চলাফেরায় নানা সমস্যায় পড়তে হয়।”

৫নং ওয়ার্ডের আবুল বাসার অভিযোগ, “কর বাড়ছে কিন্তু কোনো নাগরিক সুবিধা পাচ্ছি না। মনে হয় আমরা পৌরসভায় নয়, গৌরসভায় বাস করছি।”

অন্যদিকে ১নং ওয়ার্ডের ফয়েজ আহম্মদ বলেন, “রাস্তাঘাট, ড্রেনেজ, পানির সংকট—সবকিছু মিলিয়ে চরম ভোগান্তিতে আছি। বিদ্যুৎবাতি না থাকায় সন্ধ্যার পর এলাকা ভুতুড়ে পরিবেশে পরিণত হয়।”

অটোরিকশা চালকরা জানান, সড়কের গর্তে প্রায়ই যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যায়। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা।

পৌর কর্তৃপক্ষের ব্যাখ্যা

রায়পুর পৌর প্রশাসক মো. ইমরান খান বলেন, “অর্থ সংকটের কারণে নিয়মিত উন্নয়ন কাজ করা যায়নি। তবে কিছু রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পৌরবাসী উন্নয়নের সুফল পাবেন।”

প্রায় ৫০ হাজার জনসংখ্যার এ পৌরসভায় সড়ক, পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর সংকট বিরাজ করছে। সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে নাগরিক ভোগান্তি আরও বাড়বে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।