ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফজরের নামাজের সময় ড্রোন হামলা, সুদানের দারফুরে ৭৮ মুসল্লির মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:০৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:০৩:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ফজরের নামাজের সময় ড্রোন হামলা, সুদানের দারফুরে ৭৮ মুসল্লির মৃত্যু ছবি সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলে মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় দারফুরের এল-ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর মসজিদের ভেতরেই অধিকাংশ মুসল্লি প্রাণ হারান। গুরুতর আহত আরও অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নজর পড়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে এখনো পর্যন্ত সংগঠনটি হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সুদানের দারফুরে গত দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। অঞ্চলটির সেনাদের শেষ শক্ত ঘাঁটি এল-ফাশের শহর, যা দখল করতে তৎপর আরএসএফ। হামলার কারণে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।