ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

অচল ফেরিঘাটে দৌলতদিয়ায় চরম ভোগান্তি, স্থগিত আধুনিকায়ন প্রকল্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:৫৭:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
অচল ফেরিঘাটে দৌলতদিয়ায় চরম ভোগান্তি, স্থগিত আধুনিকায়ন প্রকল্প ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট যেন অব্যবস্থাপনা আর অবহেলার প্রতিচ্ছবি। সাতটি ফেরিঘাটের মধ্যে পাঁচটি অচল, আর বাকি দুটি চলছে সীমিতভাবে। ফেরির ধাক্কায় পন্টুন বারবার ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে, আর ঘাটে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক পর্যন্ত সব পরিবহনকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো-রো ফেরি শাহ পরান নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের পন্টুনে জোরে ধাক্কা দেয়। এতে কবজা ভেঙে ঘাট বন্ধ হয়ে যায় এবং মঙ্গলবার সকালে তিন কিলোমিটারের বেশি দীর্ঘ যানবাহনের লাইন তৈরি হয়। পরদিন দুপুরে পন্টুন মেরামতের পর ঘাট সচল হলে কিছুটা স্বস্তি ফেরে।

বর্তমানে প্রতিদিন প্রায় তিন হাজার যানবাহন পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে পারাপার হয়। তবে দুর্ঘটনা কিংবা নদীভাঙনের কারণে ঘাট সচল রাখতে প্রায়ই সমস্যা দেখা দেয়। চালক ও যাত্রীরা জানান, অন্তত চার-পাঁচটি ফেরিঘাট সচল থাকলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কিছুটা কমলেও এত বড় একটি ঘাটে মাত্র দুইটি ফেরিঘাট সচল থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। ফলে সাধারণ পণ্যবাহী ট্রাক পার হতে না পেরে দিনভর অপেক্ষায় থাকতে হয়।

এদিকে ২০২০ সালে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনিকায়নের জন্য একনেক ১ হাজার ৩৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও সেটি আর বাস্তবায়ন হয়নি। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হলেও নকশা জটিলতা ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্প বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. তারিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর ধরে আধুনিকায়নের আশ্বাস শুনলেও বাস্তবায়ন না হওয়ায় ঘাটে ভোগান্তি বেড়েই চলছে। তারা অভিযোগ করেন, প্রতিদিনের অব্যবস্থাপনা দৌলতদিয়াকে ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মদ ভূঁইয়া জানান, ফেরিঘাটের সংখ্যা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ঘাট সংকটের সমাধান হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।