ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আফগানিস্তানে মামুনুল হকের আকস্মিক সফর: উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
আফগানিস্তানে মামুনুল হকের আকস্মিক সফর: উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ছবি সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে গেছেন। তার সঙ্গে রয়েছেন আরও ছয়জন আলেম। বুধবার সকালে তারা কাবুলে পৌঁছান। সফরটি ঘিরে উদ্দেশ্য ও সময় নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
 

খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার বা ‘ইমারাতে ইসলামিয়া’র আমন্ত্রণে প্রতিনিধি দলটি সেখানে গেছে। সফরকালে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকারের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করাই সফরের অন্যতম উদ্দেশ্য বলে দলটির দাবি।
 

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “অনেক সময় নারীর অধিকার প্রশ্নে বিভ্রান্তি তৈরি হয়। পশ্চিমা দেশগুলো নেতিবাচক প্রচার চালায়। তাই বাস্তব চিত্র দেখতে আলেম সমাজের পক্ষ থেকে সফরটি হয়েছে।”
 

তবে এ সময় ঢাকায় খেলাফত মজলিসের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছিল। এ অবস্থায় দলের প্রধানের বিদেশ সফরকে রাজনৈতিক বিশ্লেষকরা অস্বাভাবিক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। তাদের মতে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার আফগানিস্তান সফরের এটি প্রথম ঘটনা।
 

জানা গেছে, সফরে মামুনুল হকের সঙ্গে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী এবং মাওলানা মাহবুবুর রহমান। তারা সৌদি আরবে ওমরাহ পালন শেষে দুবাই হয়ে কাবুল পৌঁছান।
 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তালেবান শাসনের বাস্তবতা বোঝার মাধ্যমে ‘ইসলামী শাসনের মডেল’ সম্পর্কে ধারণা নেওয়াই সফরের অন্তর্নিহিত উদ্দেশ্য হতে পারে। তবে খেলাফত মজলিসের পক্ষ থেকে এ ধরনের ধারণা উড়িয়ে দিয়ে বলা হয়েছে, এটি আলেম সমাজের ব্যক্তিগত উদ্যোগ, রাজনৈতিক সফর নয়।

সূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।