গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে: জাতিসংঘের তদন্ত কমিশন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:০৪:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:০৪:০০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন মঙ্গলবার প্রকাশিত এক ঐতিহাসিক প্রতিবেদনে জানিয়েছে যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। দুই বছর ধরে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল (পূর্ব জেরুজালেমসহ) ও ইসরায়েল বিষয়ক এই কমিশন তদন্ত শেষে এই রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে কমিশন সব দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং এই গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী ১৯৪৮ সালের গণহত্যা-সংক্রান্ত কনভেনশনে সংজ্ঞায়িত পাঁচটি অপরাধের মধ্যে চারটি অপরাধ করেছে। এই অপরাধগুলো হলো: হত্যা, শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, জীবনযাপনের এমন পরিস্থিতি চাপিয়ে দেওয়া যা ফিলিস্তিনিদের ধ্বংস ডেকে আনে, এবং জন্ম প্রতিরোধের জন্য পদক্ষেপ গ্রহণ।
কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে বলেন, ইসরায়েলি বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষের প্রকাশ্য বক্তব্য এবং নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ধারা থেকে বোঝা যায় যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে "গাজার ফিলিস্তিনিদের একটি জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে"। তিনি আরও বলেন, এই ভয়াবহ অপরাধের দায়ভার "ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বোচ্চ স্তরের নেতাদের ওপর বর্তায়, যারা প্রায় দুই বছর ধরে পরিকল্পিতভাবে একটি গণহত্যামূলক অভিযানের নেতৃত্ব দিচ্ছে।"
এই রিপোর্টের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘ কমিশনকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।