ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

হাইতিতে ভয়াবহ গ্যাং হামলায় নিহত ৫০ জনের বেশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:১৫:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
হাইতিতে ভয়াবহ গ্যাং হামলায় নিহত ৫০ জনের বেশি সংগৃহীত ছবি

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে একাধিক গ্যাং হামলায় অন্তত ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরাঞ্চলে ঘটে যাওয়া এ ঘটনা দেশটির সাম্প্রতিক সময়ের ভয়াবহতম গণহত্যার অন্যতম বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা।
 

জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্ক (আরএনডিডিএইচ) সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ১১ ও ১২ সেপ্টেম্বর সংঘটিত হামলার পর বহু নিহতের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক মরদেহ ঝোপে পড়ে আছে এবং বেওয়ারিশ কুকুর তা ছিঁড়ে খাচ্ছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
 

হাইতি দীর্ঘদিন ধরেই সহিংসতায় বিপর্যস্ত। রাজধানী ও আশপাশের অঞ্চলগুলো সশস্ত্র গ্যাংয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। ২০২৪ সালের গোড়ার দিকে গ্যাং জোটের সশস্ত্র হামলা বাড়তে থাকায় দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করতে বাধ্য হন এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। যদিও পরবর্তীতে কেনিয়ার নেতৃত্বে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হয়, তবুও সহিংসতা দমন সম্ভব হয়নি।
 

আরএনডিডিএইচ জানিয়েছে, ‘ভিভ আনসানম’ নামের গ্যাং জোট নিকটবর্তী ল্যাবোডেরি শহরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। তারা ৫০ জনের বেশি মানুষকে হত্যা করার পাশাপাশি বহু বাড়িঘরে আগুন লাগায়। বেঁচে যাওয়া কিছু মানুষ আশপাশের এলাকায় পালিয়ে গেছেন, কেউ কেউ আবার নৌকায় করে সমুদ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি সতর্ক করেছেন যে, হাইতিতে রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে। তার মতে, রাজধানী পোর্ট-অ-প্রিন্স ছাড়াও সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে প্রায় ৯০ শতাংশ এলাকা গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।