ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজা শহর দখল অভিযানে অস্বীকৃতি: ইসরায়েলের শতাধিক রিজার্ভ সৈন্যের প্রতিবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৪:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
গাজা শহর দখল অভিযানে অস্বীকৃতি: ইসরায়েলের শতাধিক রিজার্ভ সৈন্যের প্রতিবাদ ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি দখলের লক্ষ্যে প্রায় ৬০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সেনাদের একটি অংশ এ অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্য দিয়ে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাল রিজার্ভ সৈন্যরা।
 

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানায়, এ পর্যন্ত ৩৬৫ জন রিজার্ভ সৈন্য ঘোষণা করেছেন যে, সেনাবাহিনীর তলব সত্ত্বেও তারা যুদ্ধে যোগ দেবেন না। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তেল আবিবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিনিধি সার্জেন্ট ফার্স্ট ক্লাস ম্যাক্স ক্রেশ বলেন, “আমরা নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে অংশ নিতে চাই না। বরং জনগণের প্রতি নেতাদের জবাবদিহি নিশ্চিত করাই আমাদের দেশপ্রেমিক কর্তব্য।”
 

প্রসঙ্গত, গত আগস্টে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর সেনাবাহিনী জরুরি নির্দেশনা (অর্ডার–৮) জারি করে রিজার্ভ সদস্যদের ডাকতে শুরু করে। এর পাশাপাশি নিয়মিত সেনাদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
 

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজায় নতুন করে চালানো হবে “সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক” সামরিক অভিযান। ইতোমধ্যে সৈন্য একত্রিতকরণ প্রক্রিয়াও শুরু হয়েছে।
 

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনা প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রাষ্ট্র নেতানিয়াহুকে এ পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে। কিন্তু এসব সমালোচনা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
 

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে যে, এ অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এরই মধ্যে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সাধারণ মানুষ বারবার বাস্তুচ্যুত হচ্ছেন এবং খাদ্যাভাবের কারণে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।