ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ কেড়ে নিল শিশু সিয়ামের প্রাণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ কেড়ে নিল শিশু সিয়ামের প্রাণ মো. সিয়াম (৮)
কর্ণফুলীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৩ হাজার ভোল্টের একটি লাইনে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার পাঁচদিন পর মো. সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আলমগীর।
 
নিহত শিশু সিয়াম কর্ণফুলীর শিকলবাহা (৩ নং ওয়ার্ড) বোর্ডস্কুল পাঠান পাড়া এলাকার সিএনজি চালক মো. রাজুর ছেলে। সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। পরিবারে এক বোন এক ভাইয়ের মধ্যে সিয়াম ছিল বড়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট শিকলবাহা ৩ নং ওয়ার্ডের পাঠান পাড়া এলাকায় অবস্থিত সাতকানিয়া ভবনে ভাড়া বাসার দুই তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় ৩৩ হাজার ভোল্টের তারে অসতর্কতাবশত শিশু সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি ক্লিনিকে ভর্তি করায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায় শিশু সিয়াম।
 
নিহত শিশুর বাবা মো. রাজু বলেন, কাকে দোষারোপ করব বলেন– ভবন মালিক ৩৩ হাজার ভোল্টে ঝুঁকিপূর্ণভাবে ভবন করল। অথচ তাদের স্থানীয়রা বারবার বারণ করলেও এক ধরনের একগুঁয়েমি করে তারা ভবনটি তৈরি করেন। আর পিডিবিও ঘনবসতি এলাকায় ৩৩ হাজার ভোল্টের লাইন দিল। এখন আমার ছেলের প্রাণ গেল। ৫ দিনে ধারদেনা করে ৩ লাখ টাকা খরচ করেও ছেলেকে বাঁচাতে পারলাম না। অথচ ভবন মালিক প্রথম দিকে সহযোগিতার আশ্বাস দিলেও পরে তারা আমাদের ফোন পর্যন্ত ধরেনি। তিনি বলেন, আমার ছেলের মৃত্যু হয়েছে আর এই লাইনে আর কত মানুষের মৃত্যু হলে কর্তৃপক্ষের টনক নড়বে? এ প্রসঙ্গে পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী আ. স. ম. রেজাউন নবী বলেন, এই এলাকায় ৩৩ হাজার ভোল্টের লাইন অনেক আগে থেকে। এইখানে ঝুঁকিপূর্ণভাবে ভবনটি করা হয়েছে। কখন কিভাবে করেছে তা জানা নেই। তবে তারা সেখানে একটি দেয়াল তৈরি করে দিলে এ ধরনের ঘটনা ঘটার সম্ভবনা নেই বলে জানান তিনি।
 
এদিকে দুর্ঘটনাস্থল সাতকানিয়া নামের ভবনটির মালিক আশরাফ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে ফোন ও ম্যাসেজ করেও ভবন মালিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে বুধবার দুপুরে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার পাশাপাশি পিডিবির গাফিলতি উল্লেখ করে এ ধরনের মৃত্যুর ঘটনা ঠেকাতে স্থানীয়রা মানববন্ধন করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।