ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৩:২৯:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১,০৩৫ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে জমা পড়া ১,১০৯টি মনোনয়নপত্রের মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজনের মনোনয়ন বাতিল হয়েছে।
 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে। সেখানে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে ২৮ জন প্রত্যাহার করায় শেষপর্যন্ত ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে লড়াইয়ে থাকছেন।
 

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এই নির্বাচনী আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি আবারও সরব হয়ে উঠেছে। বিভিন্ন ছাত্রসংগঠন তাদের প্রার্থী ও সমর্থকদের নিয়ে প্রচারে মাঠে নেমেছে, ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।