ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কারাগারে যাওয়ার একদিন পর অসুস্থ হয়ে আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ১০:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ১০:৫৯:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
কারাগারে যাওয়ার একদিন পর অসুস্থ হয়ে আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ছবি সংগৃহীত

কারাগারে যাওয়ার মাত্র একদিন পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বর্তমানে তাকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
 

শনিবার (২৩ আগস্ট) বিক্রমাসিংহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করে। কর্মকর্তারা জানান, কারাগারের চিকিৎসা সুবিধা তার শারীরিক অবস্থার জন্য যথেষ্ট ছিল না। হাসপাতালের এক শীর্ষ চিকিৎসক বলেন, তার শরীরে গুরুতর পানিশূন্যতা দেখা দিয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 

শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিক্রমাসিংহের গ্রেফতার বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মধ্যে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর প্রেসিডেন্ট হন তিনি। দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ নিশ্চিত করে অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করেন। তবে  ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুরা কুমারা দিশানায়েকের কাছে পরাজিত হন তিনি।

ক্ষমতায় আসার পর দিশানায়েক দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেন। ইতোমধ্যে সাবেক দুই মন্ত্রীকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা চলছে। বিক্রমাসিংহের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং লন্ডনে স্ত্রীর সম্মানসূচক ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে অংশ নেন


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।