ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

এফবিআইর তল্লাশি জন বোল্টনের বাড়ি-অফিসে, গোপন নথি তদন্তে নতুন মোড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:০৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:০৯:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
এফবিআইর তল্লাশি জন বোল্টনের বাড়ি-অফিসে, গোপন নথি তদন্তে নতুন মোড় ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (২২ আগস্ট) সকালে মেরিল্যান্ডের বেথেসডায় তার বাসভবন এবং ওয়াশিংটন ডিসির অফিসে এ অভিযান চালানো হয়। গোপন নথি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি পরিচালিত হয়েছে বলে জানিয়েছে এপি।
 

প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের নির্দেশে সকাল ৭টার দিকে কর্মকর্তারা বোল্টনের বাড়ি ও অফিসে প্রবেশ করেন। যদিও বোল্টনকে আটক করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনেনি এফবিআই।
 

অভিযান চলার সময় বোল্টনকে ওয়াশিংটনে তার অফিস ভবনের লবিতে এফবিআই লেখা জ্যাকেট পরা দুই কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তিনি ওপরের তলায় চলে যান।
 

উক্ত কর্মকর্তা আরও জানান, গোপন নথি নিয়ে তদন্তটি বেশ আগে থেকেই শুরু হয়েছিল। তবে বাইডেন প্রশাসন রাজনৈতিক কারণে তা বন্ধ করে দেয় বলে দাবি করেন তিনি।

এফবিআইয়ের তল্লাশির ব্যাপারে বোল্টন, হোয়াইট হাউস ও তার আইনজীবীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিচার বিভাগও এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে বোল্টনের বাড়িতে এফবিআই তল্লাশির খবর ছড়িয়ে পড়ে।
 

সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিরোধীদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাম্প-রাশিয়া তদন্ত কে অনুমোদন দিয়েছিলেন সে বিষয়ে গ্র্যান্ড জুরি তদন্তের নির্দেশনা। একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক সিনেটর অ্যাডাম শিফ ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধেও বন্ধকী জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। তবে তারা আইনজীবীদের মাধ্যমে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
 

জন বোল্টনও তদন্তের আওতায় আছেন বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতে এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়ে ‘ইতিমধ্যেই প্রতিশোধের পথে হেঁটেছেন’। বোল্টনের দাবি, “ট্রাম্প প্রতিশোধমূলক শাসন চালাচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।