ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

স্থায়ী ক্যাম্পাস ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০১:১১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০১:১৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
স্থায়ী ক্যাম্পাস ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস আমার অধিকার’—এই স্লোগানে আন্দোলনমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা।
 

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নোটিশ প্রকাশিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে জনসমাগম সীমিত রাখতে ১৯৮০ সালের ৪২ নম্বর আইন অনুযায়ী ১৪৪ ধারা কার্যকর হবে। একইসঙ্গে মূল গেট বন্ধ রাখা, যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা এবং প্রয়োজন ছাড়া প্রবেশ সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়। ঘোষণার পর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারে রাজি না হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
 

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ অনুমোদন পেয়েছে প্রশাসন, তবে প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস সময় নেবে বলে জানানো হয়েছে। বর্তমানে গুরুদয়াল সরকারি কলেজ ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালালেও এর কোনো লিখিত চুক্তি নেই। ফলে কলেজ কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় বিশ্ববিদ্যালয়কে সরিয়ে দিতে পারে। এ অবস্থায় বিকল্প কোনো অস্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।
 

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাফিউল মুজনীবিন জানান, "দীর্ঘদিন ধরে প্রশাসন শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে আসছে। তাদের দুর্বল অবস্থানের প্রতিক্রিয়াতেই আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।"
 

অন্যদিকে উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তাদের যৌক্তিক দাবি নিয়ে দ্রুতই ইউজিসির সঙ্গে আলোচনা করা হবে।"


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।