ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিএনপির ৩১ দফায় আস্থাশীলদের সঙ্গেই জোটের ইঙ্গিত, নির্বাচনী প্রস্তুতিতে উৎসবের আমেজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:০৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১১:০২:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বিএনপির ৩১ দফায় আস্থাশীলদের সঙ্গেই জোটের ইঙ্গিত, নির্বাচনী প্রস্তুতিতে উৎসবের আমেজ

বিএনপি জানিয়েছে, তাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যারা আস্থা প্রকাশ করবে, শুধুমাত্র তাদের সঙ্গেই সম্ভাব্য জোট গঠনে আগ্রহী দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে একাত্ম হওয়ারও ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব পর্যায়। বিএনপির শীর্ষ নীতিনির্ধারকরা বলছেন, গণঅভ্যুত্থানের পর উদ্ভূত নতুন পরিস্থিতিতে তারা সংসদকে মেধাবী ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান।
 

রাজনৈতিক অঙ্গনে নানা দাবি-দাওয়ার প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না গেলেও শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী প্রক্রিয়ায় আস্থার বার্তা দিয়েছে বিএনপি। ইতিমধ্যে দলটি দেশব্যাপী নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘদিন দমন-নিপীড়নের পর মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
 

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের ক্ষমতায় আসার ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হলে, দশম জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করলেও রাতের ভোটের অভিযোগ তোলে তারা। এর পরবর্তী ধাপেই ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দলটি। তবে ওই বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি আবারও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়।
 

দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি ইতিমধ্যে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা। একইসঙ্গে ৩১ দফার প্রতি সমর্থন জানানো রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জোট গঠনে আগ্রহী দলটি। আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংসদকে শেখার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এজন্য প্রয়োজন হলে যুগপৎ আন্দোলনের বাইরের রাজনৈতিক দলগুলোকেও সঙ্গে নেওয়া হবে।
 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী নির্বাচন কমিশন প্রক্রিয়াগত প্রস্তুতি শুরু করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।