ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে: ২৩ আগস্টের মধ্যে অনলাইনে বিল দাখিলের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৪:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটির মাধ্যমে: ২৩ আগস্টের মধ্যে অনলাইনে বিল দাখিলের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য চলতি মাসের বিল ২৩ আগস্টের মধ্যে অনলাইনে জমা দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ ব্যাপারে বুধবার (২০ আগস্ট) প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ে অনলাইনে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওর অর্থ পাবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, অনলাইনে সাবমিট করা বিলের একটি কপি প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিলে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন আটকে গেলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকলেও আগস্ট থেকে বিল দাখিলের জন্য অনলাইনে নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধান নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতন নির্ধারণ করে বিল দাখিল করবেন।

এছাড়া, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিত থাকলে তার প্রাপ্যতা অনুযায়ী বেতন কর্তন বা বন্ধ করার বিষয়টিও বিল দাখিলের সময় উল্লেখ করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।