ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

২০২৫ সালের হজই হবে তীব্র গরমের শেষ হজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৪৫:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
২০২৫ সালের হজই হবে তীব্র গরমের শেষ হজ ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে হজের মৌসুমে সৌদি আরবে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন হাজিরা। এতে অসুস্থ হয়ে পড়েন অনেকে, এমনকি ঘটে মৃত্যুর ঘটনাও। তবে এবার আশার খবর দিয়েছে দেশটির ন্যাশনাল মেটারোলজিক্যাল সেন্টার (এনএমসি)। পাকিস্তানভিত্তিক পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ২০২৫ সালের হজ হবে তীব্র গরমের শেষ হজ। এরপর থেকে আবহাওয়া ধীরে ধীরে শীতল হতে শুরু করবে।

এনএমসি জানায়, ইসলামি চন্দ্রবর্ষের কারণে ২০২৬ সাল থেকে পরবর্তী প্রায় ১৬ বছর হজ অনুষ্ঠিত হবে তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত হজ পড়বে বসন্তকালে আর ২০৩৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে শীতকালে।
 

এর মূল কারণ ইসলামি চান্দ্র ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের তুলনায় প্রতিবছর প্রায় ১০ দিন এগিয়ে যায়। ফলে হজের তারিখও প্রতি বছর কিছুটা করে পরিবর্তিত হয়ে বিভিন্ন ঋতুতে পড়ে। এনএমসি জানায়, এই ধারা অনুসারে হজ ধীরে ধীরে গ্রীষ্ম থেকে বসন্ত ও শীতের দিকে সরে যাচ্ছে। তবে ২০৪২ সাল থেকে আবার হজ গ্রীষ্মকালে ফিরবে।
 

এদিকে তীব্র গরমে হাজিদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সৌদি কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ছায়াযুক্ত পথ তৈরি, পর্যাপ্ত পানির সরবরাহ, মোবাইল কুলিং ইউনিট স্থাপন এবং তাপদাহ মোকাবিলায় বিশেষ কর্মসূচি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।