ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বাংলাদেশে ডালের বাজারে লাগামহীন দাম বৃদ্ধি, ভোক্তাদের ভোগান্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১০:৩৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১০:৩৩:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
বাংলাদেশে ডালের বাজারে লাগামহীন দাম বৃদ্ধি, ভোক্তাদের ভোগান্তি ছবি সংগৃহীত

দেশের বাজারে ডালের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের ওপর চাপ বেড়েছে। গত এক মাসের ব্যবধানে মশুর, ছোলা ও মুগসহ প্রায় সব ধরনের ডালের কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে গড়ে ২০ টাকা। এর মধ্যে ছোটদানার মশুর ডালের দাম সবচেয়ে বেশি বেড়েছে, যা বর্তমানে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে আরও বেশি। এতে মাছ ও মাংসের মতো পুষ্টিকর খাবার নাগালের বাইরে থাকা নিম্নবিত্ত মানুষ এখন সাশ্রয়ী বিকল্প হিসেবেও ডাল কিনতে হিমশিম খাচ্ছে। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বাজারে কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।

দাম বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে আমদানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি। স্থানীয় উৎপাদন কম হওয়ায় দেশকে মূলত আমদানির ওপরই নির্ভর করতে হয়। তবে এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি সংস্থার তদারকির ঘাটতির কারণে প্রকৃত কারণ অনুসন্ধান কিংবা বাজার স্থিতিশীল করার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় টিসিবি সীমিত পরিসরে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে, যদিও তা বিপুল চাহিদার তুলনায় অনেক কম। পাশাপাশি, এসব ডালের মান নিয়েও সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।