ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

৯৩৭ কোটি টাকার মুনাফার দাবি বিমানের, প্রতিষ্ঠার ইতিহাসে রেকর্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৬:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
৯৩৭ কোটি টাকার মুনাফার দাবি বিমানের, প্রতিষ্ঠার ইতিহাসে রেকর্ড ছবি সংগৃহীত

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২৫ অর্থবছরে অনিরীক্ষিত হিসেবে ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জনের দাবি করেছে। সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এ তথ্য জানান।
 

সংস্থাটি জানায়, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, সঠিক কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। এর আগে ২০২১-২২ অর্থবছরে বিমান ৪৪০ কোটি টাকার মুনাফা করেছিল, যা প্রতিষ্ঠার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে বিবেচিত। নতুন এই অর্জনকে সংস্থাটি ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড বলে দাবি করছে।
 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের বহরে ছিল ২১টি উড়োজাহাজ, যার মধ্যে ১৯টি নিজস্ব মালিকানাধীন। বহরে রয়েছে চারটি বোয়িং ৭৮৭-৮ ও দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, যেগুলো আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী হিসেবে বিবেচিত।
 

একই অর্থবছরে বিমানের আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৬৩১ কোটি টাকার বেশি। এর আগের বছর (২০২৩-২৪ অর্থবছর) প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ১০ হাজার কোটি টাকার বেশি আয় করে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিমান মোট ২৬টি অর্থবছরে লাভ করেছে। করপোরেশন থেকে ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের মোট পুঞ্জীভূত মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।