ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ড্রেন যেন মরণ ফাঁদ,ভেঙে গেছে স্ল্যাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১২:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১২:৪৩:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ড্রেন যেন মরণ ফাঁদ,ভেঙে গেছে স্ল্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই রোড
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের পূর্বপাশের লেনে সড়কের পাশের পুরো ড্রেন ও চলাচলের জন্য সিসি ঢালাই সকল স্ল্যাব উঠিয়ে গ্যাস লাইন বসানো হয়। এরপর কোনভাবে জোড়াতালি দিয়ে চলে যাবার পরই ধসে পড়া ভাঙাচোরা ড্রেনের ওয়াল ধসে কোথাও পুরো ড্রেন ধসে পড়েছে। ঝুঁকিপূর্ণভাবে হেলেপড়া স্ল্যাবগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মীরসরাই থানা মসজিদ ও পল্লী বিদ্যুতের সামনে দিয়ে পুরো পাটাতনই ধসে পথচারিরা চলাচল করতে যেমন পারছে না, তেমনি আবার ভাঙা অংশে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারিদের। অথচ মহাসড়কের মীরসরাই সদরের এই অংশটিই সবচেয়ে সংকীর্ণ স্থান। আবার অনেক ব্যস্ত এলাকা এটি।
 
স্থানীয় পথচারি মীর হোসেন (৫৪) বলেন, মীরসরাই কলেজ, পাইলট ও বালিকা বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের এই পৌর বাজার অংশে পাইপ লাইন বসাতে গিয়ে প্রায় ১ মাস ধরে মহাসড়ক বন্ধ করার মতো যানজট ও জনজট সৃষ্টি হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো একটি গ্যাস লাইনের পাইপ বসাতে সড়ক উল্টানোর পর ভাঙাচোরা ঢালাই স্ল্যাবগুলো বসানোর জন্য রড দিয়ে পূর্বের মতো মজবুত করে না বসিয়ে নিম্ন মানের ইট দিয়ে কোনভাবে জোড়াতালি দিয়ে বসিয়ে ওরা চলে যায়। ওরা চলে যাবার পর এক মাসও যায়নি। প্রতিদিন কোনো না কোনো অংশ ধসে পড়ে সড়কের পূর্বের মজবুত ঢালাই হেলে–দুলে পড়ে যায়। যা এখন চলাচলে দুর্ভোগ ও হতাহত হবার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মীরসরাই সদরের আরেক ভুক্তভোগী দোকানি গিয়াস উদ্দিন বলেন, আমরা ভোগান্তি থেকে বাঁচতে গ্যাস কোম্পানির লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম। ওরা বৃষ্টি বন্ধ হলেই কাজ শুরু করবে বললেও চলতি সপ্তাহে বৃষ্টিপাত প্রায় ছিলই না। কিন্তু ওরা কাজ করতে আসেনি এখনো।
 
এই বিষয়ে মীরসরাই পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পৌরসভার অর্থায়নে সড়কের সিসি ঢালাইয়ের ক্ষতি করা গ্যাস কোম্পানি পুরো ঢালাইয়ের বিভিন্ন ধসে যাওয়া স্থানগুলো ভালোভাবে আবার রিপেয়ারিং করে দেয়ার কথা। আমরা আবার চিঠি লিখবো তাদের কাছে। কর্ণফুলি গ্যাসের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার শহিদুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে উক্ত প্রকল্পের উপ–ঠিকাদারী প্রতিষ্ঠান দীপন গ্যাসকে অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে কাজ করার তাগাদা দিয়েছি। ওরা জানিয়েছে, বৃষ্টি একটু বন্ধ হলেই ওরা কাজ শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।