ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর ফেরতের নির্দেশ, তালিকা চাইল হাইকোর্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৪৯:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর ফেরতের নির্দেশ, তালিকা চাইল হাইকোর্ট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের সংগঠনের দায়ের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন।
 
রিটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং ভোলাগঞ্জ এলাকা সংরক্ষণের দাবি জানানো হয়। আদালত এ বিষয়ে রুল জারি করে জানতে চেয়েছে, প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না।
 
এর আগে সকালে পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবিতে আরেকটি রিট হাইকোর্টে দাখিল করা হয়, যার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (১৭ আগস্ট)। এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী।
 
স্থানীয় সূত্র ও বিভিন্ন মহলের অভিযোগ অনুযায়ী, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কার্যক্রম দিনের বেলায় প্রশাসনের চোখের সামনে ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।