ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

এপ্রিলে আন্তঃব্যাংক লেনদেনে বড় পতন, এক মাসে কমেছে ৬৮ হাজার কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:৪৩:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
এপ্রিলে আন্তঃব্যাংক লেনদেনে বড় পতন, এক মাসে কমেছে ৬৮ হাজার কোটি টাকা ছবিঃ সংগৃহীত
আন্তঃব্যাংক লেনদেনের পরিমাণ এপ্রিল মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মার্চের তুলনায় এপ্রিলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে লেনদেন কমেছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা। যদিও মাসিক ভিত্তিতে এ পতন দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল প্রায় ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা, যা এপ্রিল মাসে নেমে দাঁড়ায় ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকায়। অর্থাৎ এক মাসে লেনদেনের পরিমাণ কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে ২০২৪ সালের এপ্রিলে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা, যা থেকে দেখা যায় গত এক বছরে লেনদেন বেড়েছে প্রায় ৬১ হাজার কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কার্যক্রমে মন্দা, তারল্য সংকট এবং ব্যাংকগুলোর মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি এ লেনদেন হ্রাসের মূল কারণ হতে পারে। বিশেষ করে ইসলামি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রে পতন আরও স্পষ্ট। ২০২৪ সালের এপ্রিলে এসব ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন ছিল ৮২ হাজার কোটি টাকা, যা চলতি বছরের এপ্রিলে নেমে এসেছে ৪৯ হাজার কোটি টাকায়—এক বছরে হ্রাস প্রায় ৩৩ হাজার কোটি টাকা। মার্চের তুলনায়ও এসব ব্যাংকের লেনদেন কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।