ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পরিবেশ রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: সেন্টমার্টিনে মহাপরিকল্পনা ও সারা দেশে দূষণ নিয়ন্ত্রণে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১২:৩০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১২:৩০:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
পরিবেশ রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: সেন্টমার্টিনে মহাপরিকল্পনা ও সারা দেশে দূষণ নিয়ন্ত্রণে সরকার
বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকারের বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানিয়েছেন, দ্বীপের ক্ষতিগ্রস্ত প্রতিবেশ পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। একইসাথে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও স্থানীয়দের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করাও পরিকল্পনার অংশ।
 
সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে মন্ত্রণালয় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপক কার্যক্রম চালিয়েছে। এর মধ্যে সারা দেশের শপিংমল, কাঁচাবাজার ও কারখানায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পলিথিনবিরোধী অভিযান চালানো হচ্ছে এবং পাটের ব্যাগকে সাশ্রয়ী বিকল্প হিসেবে জনপ্রিয় করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে।
 
বায়ুদূষণ রোধে ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়নসহ অবৈধ ৮৩০টি ইটভাটা ধ্বংস করা হয়েছে। ঢাকার সাভার ও আশুলিয়াকে ‘দূষিত বায়ুমণ্ডল’ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান। এ ছাড়া, শব্দদূষণ রোধে তরুণদের অংশগ্রহণে জনসচেতনতামূলক কার্যক্রম চালু হয়েছে। সীসাযুক্ত অবৈধ কারখানাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
 
গাজীপুরের গাছা খাল সংলগ্ন ৯টি দূষণকারী কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কার্যকারিতা বাড়াতে ৩৭টি নতুন অফিস ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে এবং পাহাড় সংরক্ষণে ১৬টি জেলার পাহাড় সংক্রান্ত তথ্যকে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ নামে একটি বড় উদ্যোগও চূড়ান্ত হয়েছে, যা দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
 
বন ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গৃহীত হয়েছে একাধিক উদ্যোগ। কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার এবং বেদখল হওয়া আরও ৫ হাজার ৯৩ একর জমিতে বনায়ন করা হয়েছে। পূর্বাচলে ১৪৪ একর অঞ্চলকে জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন নিষিদ্ধ করে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের চেষ্টা চলছে। হাতির চলাচলের পথ তৈরি, শেরপুর ও চুনতিতে বন পুনরুদ্ধার প্রকল্পও চলমান।
 
বন্যপ্রাণী সংরক্ষণের অংশ হিসেবে ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। বিলুপ্তপ্রায় দেশীয় ময়ূর ফিরিয়ে আনাসহ বিপন্ন প্রজাতির রক্ষা কার্যক্রমও শুরু হয়েছে। বিভিন্ন অভয়ারণ্য থেকে ৫ হাজার ৬৮৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে, জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক এবং পিকনিক নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
 
মন্ত্রণালয় মনে করছে, এসব পদক্ষেপ শুধু পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে নয়, বরং একটি জলবায়ু প্রতিরোধী, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশের ভিত্তি রচনায় সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।