ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানের হুঁশিয়ারি: ভারতের পূর্ব দিক থেকেই প্রতিক্রিয়া শুরু হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৩৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৩৫:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
পাকিস্তানের হুঁশিয়ারি: ভারতের পূর্ব দিক থেকেই প্রতিক্রিয়া শুরু হবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংগৃহীত ছবি

ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ‌‘গভীর হামলার’ হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, যদি দিল্লি আগ্রাসী আচরণ করে, তবে পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের অভ্যন্তর থেকেই শুরু হবে।
 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চৌধুরী বলেন, “এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব। ভারতকে বুঝতে হবে, তাদের যেকোনো জায়গায় হামলা চালানো হতে পারে।”
 

এই বক্তব্যের পেছনে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি সন্ত্রাসী হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। তার প্রতিক্রিয়ায় পাকিস্তান এই কঠোর বার্তা দেয়।
 

গত মে মাসে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে কার্যকর হয় যুদ্ধবিরতি। পাকিস্তানের দাবি, ‘অপারেশন বুনয়ানুম মারসুস’-এ তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালসহ) ও এক ডজনের বেশি ড্রোন ধ্বংস করে।
 

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্প তাকে ‘সম্মানিত অতিথি’ আখ্যায়িত করে নেতৃত্বের প্রশংসা করেন। তবে মুনিরের প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আইএসপিআর।
 

পাকিস্তান আরও জানায়, তাদের বক্তব্যে ‘ভারতের পূর্বাঞ্চল’ বলতে বাংলাদেশের কোনো স্থানকে বোঝানো হয়নি। বরং লক্ষ্য ছিল ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চল—যেমন কলকাতা, রাঁচি ও পাটনা। তারা স্পষ্টভাবে বলে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হুমকির কোনো সম্পর্ক নেই। ভারতের গণমাধ্যমে এ নিয়ে যে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, তা ‘অযৌক্তিক ও মিথ্যা’।
 

শেষে সেনাবাহিনীর মুখপাত্র জানান, “পাকিস্তান শান্তিপ্রিয়, তবে শান্তিকে দুর্বলতা ভাবা হবে ভুল।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।