ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সেনাসদস্যের গুলিবর্ষণ, আহত ৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১৬:২৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সেনাসদস্যের গুলিবর্ষণ, আহত ৫ ছবি সংগৃহীত

জর্জিয়া, যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টা ৫৬ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। গুলি বর্ষণের পরপরই ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়। স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে একজন সন্দেহভাজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃত ব্যক্তির নাম কোর্নেলিয়াস র‍্যাডফোর্ড। তিনি ২৮ বছর বয়সি আফ্রিকান-আমেরিকান এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন সার্জেন্ট। জানা যায়, তিনি ২০১৮ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সামরিক সূত্রে জানা গেছে, হামলায় ব্যক্তিগত বন্দুক ব্যবহার করা হয় এবং হামলাকারী এলোমেলোভাবে গুলি চালান। আহত সেনারা প্রাথমিক চিকিৎসা শেষে উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তরিত হন।

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনও হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মার্কিন সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন ঘটনা পর্যবেক্ষণ করছে।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এবং হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ঘটনার বিষয়ে শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সেনাঘাঁটি, যেখানে ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য ও তাদের পরিবার বসবাস করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।