ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাবিতে ছাত্রলীগের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সহিংসতার দায়ে ৬৪ জন বহিষ্কার ও ৭৩ জনের সনদ বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৯:২৭:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
জাবিতে ছাত্রলীগের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সহিংসতার দায়ে ৬৪ জন বহিষ্কার ও ৭৩ জনের সনদ বাতিল ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর সনদ চূড়ান্তভাবে বাতিল করেছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, হামলার ঘটনায় ২২৯ জন অভিযুক্তের মধ্যে ১৩০ জন বর্তমানে শিক্ষার্থী এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৪ জনকে আজীবন, ৩৭ জনকে দুই বছরের জন্য, ৮ জনকে এক বছরের জন্য এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের সনদ বাতিল, ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ১৭ মার্চ সিন্ডিকেট সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২৮৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। যারা পাস করেছেন, তাদের সনদ স্থগিত রাখা হয় এবং যাদের পরীক্ষা চলছিল, তাদের ফলাফল আটকে রাখা হয়। একই সঙ্গে তদন্ত কমিটি গঠনসহ ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধাও বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।