ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মার্কিন বিচার বিভাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৮:২১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৮:২১:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মার্কিন বিচার বিভাগ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিঃ সংগৃহীত
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে রাশিয়ার হস্তক্ষেপ প্রমাণে তথ্য জালিয়াতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে জানানো হয়, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি একটি গ্র্যান্ড জুরিতে প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে সম্ভাব্য অভিযোগ উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

বন্ডি জানান, সাবেক ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধানের সুপারিশ অনুযায়ীই এই তদন্ত শুরু করা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, কথিত ‘রাশিয়াগেট’ একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর ভাষায়, ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক দেখানোর জন্য ভুয়া তথ্য তৈরি করেছিল।

এদিকে, বর্তমান জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করেন, ওবামা প্রশাসন দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্যাবার্ড বলেন, ‘মার্কিন ইতিহাসে গোয়েন্দা সংস্থার সবচেয়ে ভয়াবহ রাজনৈতিকীকরণের প্রমাণ মিলেছে।’ তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাঁর প্রকাশিত ওই প্রতিবেদনে ওবামা প্রশাসনের অপব্যবহারের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

গ্যাবার্ডের এই অভিযোগের পরপরই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি বিশেষ স্ট্রাইক ফোর্স গঠন করে তদন্ত শুরুর ঘোষণা দেয়।

তবে ওবামার একজন মুখপাত্র এই অভিযোগকে ‘অবাস্তব ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষায়, ‘এসব অভিযোগ হাস্যকর এবং জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার দুর্বল প্রচেষ্টা।’

ডেমোক্র্যাট নেতারাও গ্যাবার্ডের প্রতিবেদনের বিরোধিতা করে জানান, ২০১৭ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ মূল্যায়নে বলা হয়েছিল, রাশিয়া মূলত হিলারি ক্লিনটনের ক্ষতি করে ট্রাম্পের পক্ষে প্রভাব ফেলতে চেয়েছিল। তবে ভোটের ফলাফল পরিবর্তনের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি।

অন্যদিকে, রাশিয়া একাধিকবার তাদের বিরুদ্ধে আনা হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। মস্কো জানিয়েছে, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে তারা কোনোভাবেই সম্পৃক্ত ছিল না।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।