ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:২০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:২০:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু সংগৃহীত ও প্রতীকী ছবি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১১ আগস্ট থেকে সব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

গুচ্ছ ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্টুডেন্ট প্যানেলে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে, সেটিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। কেউ যদি এর আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। সময়সীমার বাইরে কোনো ভর্তি গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।