ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ট্রাভেল ইন্ডাস্ট্রির ধস : ফ্লাইট এক্সপার্ট বন্ধ, মালিক বিদেশে ফাঁসির মামলা এড়ালেন?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৩:১৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:০০:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ট্রাভেল ইন্ডাস্ট্রির ধস : ফ্লাইট এক্সপার্ট বন্ধ, মালিক বিদেশে ফাঁসির মামলা এড়ালেন? ছবি: সংগৃহীত
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহক ও এজেন্সিগুলো কোটি কোটি টাকা আটকে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির মালিকপক্ষ সাড়ে তিনশত কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়েছে ।  
 
শনিবার (০২ আগস্ট) থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অ্যাক্সেস করা যাচ্ছে না, অফিসও তালাবদ্ধ ।  
 
মালিক সালমান বিন রশিদ শাহ সায়েম ও তার পরিবার গত রাতে দেশ ছেড়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
 
সালমান দাবি করেছেন, তিন কর্মকর্তা ৩ কোটি টাকা আত্মসাৎ করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ।  
সালমান আরোও অভিযোগ করেছেন, তার সহকর্মীরা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে ।  
 
ইউনিয়ন ট্রাভেলসের মতো এজেন্সিগুলো ২৫-৩০ লাখ টাকা আটকে পড়ায় ব্যবসায়িক সংকটে। হাজারো গ্রাহক টিকিট কনফার্মেশন বা রিফান্ড পাচ্ছেন না ।  
 
মতিঝিল থানায় জিডি দায়ের করেছেন ভুক্তভোগীরা। পুলিশ সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি তদন্ত করছে ।  
  
উল্লেখ্য, ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালে যাত্রা শুরু করে, ফ্লাইট বুকিং ও হজ প্যাকেজে জনপ্রিয় ছিল।  

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।