ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ভিসা সত্যায়ন নিয়ে কুয়েত প্রবাসীদের সুরক্ষায় রাষ্ট্রদূতের যুগান্তকারী পদক্ষেপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৯:৫৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:৫৭:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ভিসা সত্যায়ন নিয়ে কুয়েত প্রবাসীদের সুরক্ষায় রাষ্ট্রদূতের যুগান্তকারী পদক্ষেপ ছবি সংগৃহীত

কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ভিসা সত্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশি কোনো শ্রমিক কুয়েতে আসার আগেই তার নিয়োগকর্তার সত্যতা যাচাই করা হচ্ছে।

এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেয়া হয়। এই পদ্ধতির মাধ্যমে এরই মধ্যে বহু বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন।

 
 
কুয়েত প্রবাসীরা বলছেন, বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন যে উদ্যোগ নিয়েছেন, এটা একটা মহৎ উদ্যোগ, সময়োপযোগী ও প্রবাসীবান্ধব। দূতাবাসে ভিসা সত্যায়িত হলে একদিকে যেমন কুয়েতে আগত নতুন প্রবাসীদের অন্তত দুই বছর আকামা নিয়ে চিন্তা করতে হবে না। 
 
তারা আরও বলছেন, লাখ লাখ টাকা খরচ করে বৈধ পথে কুয়েতে এসে অবৈধ হওয়া থেকেও বেঁচে যাবেন তারা। এই সময়ে কোন সমস্যা হলে কুয়েতের আইনানুযায়ী দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। এছাড়া জবাবদিহিরও একটা পথ থাকবে। 
 
প্রবাসীরা বিষয়টা শুধুমাত্র দূতাবাসের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সরকারিভাবে আইন করার দাবি জানান, যাতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া কুয়েত গমনেচ্ছু নতুন কোনো শ্রমিক বাংলাদেশ ত্যাগ করতে না পারে।  
 
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত-এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, কুয়েতে আসতে আগ্রহী বাংলাদেশিদের কল্যাণে যারা এমন মহৎ উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তিনি আরও বলেন, এ বিষয়ে কঠোরতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে।
 
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ও টিভি জার্নালিস্ট এস্যোসিয়েশনের নেতারা ও বাংলাদেশ কমিউনিটির সচেতন প্রবাসীরা রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই ব্যবস্থাকে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।