ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ, ১৯টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ, ১৯টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় মোট ১৯টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিছু দলের 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতসহ। এসব সিদ্ধান্ত ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনার ২৩তম দিন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এবং দ্বিতীয় দফার আলোচনা পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, নারী প্রতিনিধিত্ব বাড়ানো, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্ট পুনর্গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদ ধারণের বিধান, সংবিধানে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পালের নিয়োগের বিধান সংযোজন, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ও ক্ষমতা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উত্থাপিত কিছু প্রস্তাব এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

তিনি আরও জানান, নারীদের আসন বাড়ানোর প্রস্তাবে সবচেয়ে বেশি ভিন্নমত এসেছে। রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়ে বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী) এবং সিপিবি আলোচনা বর্জন করেছে, যদিও গণফোরাম এ ইস্যুতে দ্বিমত পোষণ করলেও আলোচনায় অংশ নেয়।

২৩ দিনব্যাপী আলোচনায় অর্জিত ঐকমত্য বাস্তবায়নে প্রথমে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে। ঐকমত্য কমিশন পরবর্তী সময়ে আলোচনার জন্য আবার বসবে এবং অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে বলে জানান আলী রীয়াজ।

এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এলডিপি, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার এই আলোচনা ২ জুন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় এবং ৩১ জুলাই পর্যন্ত মোট ২৩টি সেশন অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।