ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৭:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
জুলাইয়ের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স শূন্য ৯ ব্যাংক, রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক!
চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৯৩ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই সময়ে দেশের ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত, চারটি বেসরকারি ও তিনটি বিদেশি ব্যাংক রয়েছে।
 
রেমিট্যান্স শূন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।
 
বিদেশি খাতের যেসব ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি সেগুলো হলো—হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১–৫ জুলাই এসেছে ৪১ কোটি ৬ লাখ ৯০ হাজার ডলার, ৬–১২ জুলাই এসেছে ৬৫ কোটি ৯৮ লাখ ২০ হাজার ডলার, ১৩–১৯ জুলাই এসেছে ৪৫ কোটি ১৮ লাখ ডলার এবং ২০–২৬ জুলাই এসেছে ৪১ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
 
এদিকে, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।