ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১১:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কারাগারে মারা গেছেন শিকাগোতে ফিলিস্তিনি শিশু হত্যাকারী শুবা ছবি: সংগৃহীত
শিকাগোর উপকণ্ঠে প্লেইনফিল্ড পৌর এলাকায় ফিলিস্তিনি অ্যামেরিকান এক ছেলে শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কারাবন্দি ৭৩ বছর বয়সী আসামি জোসেফ শুবার মৃত্যু হয়েছে।
 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এনবিসি নিউজ শনিবার এ তথ্য জানিয়েছে।
 
ইলিনয় স্টেইটের বাসিন্দা শুবা ২০২৩ সালে বিদ্বেষ থেকে ছয় বছরের শিশুটিকে হত্যা করেন। দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় তাকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
 
উইল কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে জানায়, সাজা খাটার মধ্যে বৃহস্পতিবার মৃত্যু হয় শুবার।
 
এ আসামির মৃত্যুর কারণ জানাননি কর্মকর্তারা।
 
ইসরায়েলে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কয়েক দিন পর ওয়াদি আলফাউমিকে ছুরিকাঘাতে হত্যার পাশাপাশি শিশুটির মাকে আহত করেন শুবা। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে দোষী সাব্যস্ত করা হয় তাকে।
 
মায়ের সঙ্গে শুবার প্লেইনফিল্ডের বাড়ির একটি কক্ষে ছিল শিশুটি। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে মুসলিম হওয়ায় শিশুটি ও তার মাকে লক্ষ্যবস্তু বানান শুবা।
 
কর্মকর্তারা জানান, ছোট শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করেন শুবা। এ ছাড়া তার মা হানান শাহিনকে ১২ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন তিনি।
 
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর থেকে প্রায় ১৫ বছর বয়সের সময় অ্যামেরিকায় আসেন শাহিন।
 
তিনি আদালতকে জানান, ছুরিকাঘাতের কয়েক দিন আগে শুবা তাকে জানিয়েছিলেন, ফিলিস্তিনিরা ইহুদিদের হত্যা করছে।
 
সে সময় শাহিন ও তার সন্তানকে বাড়িটি ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছিলেন শুবা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।