ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিয়ের প্রস্তাবে পাত্রীর ছবি আদান-প্রদান: কতটুকু বৈধ?

বিয়ের উদ্দেশ্যে পাত্রীর ছবি আদান-প্রদানের আগে ইসলামের নির্দেশনা জেনে নিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১১:১৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১১:১৩:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বিয়ের প্রস্তাবে পাত্রীর ছবি আদান-প্রদান: কতটুকু বৈধ? প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত : খাইরুল ইসলাম
হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে

বর্তমানে বিয়ের বায়োডাটার সঙ্গে পাত্রীর ছবি সংযুক্ত করার প্রচলন ব্যাপকভাবে বেড়েছে। তবে এ ক্ষেত্রে পর্দা, হায়া ও শরয়ী সীমারেখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

যদি পাত্রপক্ষ বিশেষভাবে পাত্রীর খোলা মুখের বা পর্দা ছাড়া ছবি দেখতে চায়, তাহলে শুধু পাত্রকে দেখানোর উদ্দেশ্যে সীমিতভাবে সেই ছবি দেখানোর অবকাশ রয়েছে। কারণ শরীয়তে বিয়ের উদ্দেশ্যে পাত্রের জন্য পাত্রীকে দেখার অনুমতি রয়েছে। তবে এ অনুমতি প্রয়োজন ও সীমারেখার মধ্যে সীমাবদ্ধ।

এ ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি—

• প্রথমত, পাত্র নিজে ছবি দেখতে পারবে: কিন্তু পরিবাবের অন্য কোনো গায়রে মাহরাম পুরুষ, আত্মীয় বা বন্ধুবান্ধবদের সেই ছবি দেখানো জায়েয নয়। কারণ তারা সকলেই পাত্রীর জন্য গায়রে মাহরাম।

• দ্বিতীয়ত, যদি প্রবল আশঙ্কা থাকে যে, পাত্র ছবি দেখার পর তা অন্যদের দেখাবে, সংরক্ষণ করবে বা অপব্যবহার করবে, তাহলে এমন পাত্রপক্ষকে ছবি দেওয়া বৈধ হবে না। কারণ এতে পর্দার বিধান লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।

• তৃতীয়ত, বিয়ের আলোচনা চূড়ান্ত না হলে বা কোনো কারণে বিয়ে ভেঙে গেলে ছবির অপব্যবহারের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই যদি আশঙ্কা থাকে যে, পাত্র পরে সেই ছবি নিজের কাছে রেখে দেবে, বারবার দেখবে বা অন্যকে দেখাবে, তাহলে শুরু থেকেই ছবি দেওয়া থেকে বিরত থাকতে হবে।

• চতুর্থত, যদি পাত্র ও তার পরিবার দ্বীনদার, আমানতদার ও শরয়ী সীমারেখার ব্যাপারে সচেতন হন এবং তাদের ব্যাপারে জোরালো সুধারণা থাকে, তাহলে সীমিতভাবে ছবি দেখানোর অবকাশ আছে। তবে সে ক্ষেত্রেও তাদের কাছ থেকে এ মর্মে প্রতিশ্রুতি নেওয়া উচিত যে, ছবি অন্য কাউকে দেখানো হবে না এবং দেখার পর তা ডিলিট বা মুছে ফেলা হবে।

সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো-সরাসরি সাক্ষাতের শরয়ী ব্যবস্থা করা অথবা প্রয়োজনে শুধু পাত্রকে সীমিতভাবে ছবি দেখিয়ে পরে তা ফিরিয়ে নেওয়া বা মুছে ফেলা। কারণ ছবি একবার ছড়িয়ে পড়লে তার অপব্যবহার ঠেকানো অনেক সময় কঠিন হয়ে যায়।

অতএব, এ বিষয়ে আবেগ বা সামাজিক প্রচলনের অনুসরণ নয়; বরং পর্দা, হায়া ও দ্বীনি দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়ে সতর্ক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বই: সতীত্ব ও পর্দা মুসলিম নারীর অহংকার, ২৭৫ পৃ.


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।