ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সালামের জবাবে বাড়িয়ে বলা, দলিল জেনে নিন

সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে কুরআনের নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৩:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৩:২০:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
সালামের জবাবে বাড়িয়ে বলা, দলিল জেনে নিন প্রতীকী ছবি- ( সংগৃহীত)



সংগৃহীত: মাসিক আল কাউসার 
আবু রুশায়দ

আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন-
وَ اِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا  اِنَّ اللهَ كَانَ عَلٰي كُلِّ شَيْءٍ حَسِيْبًا.
যখন কেউ তোমাদেরকে সালাম করে, তখন তোমরা (তাকে) তদপেক্ষা উত্তমরূপে সালাম দিয়ো কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিয়ো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন। -সূরা নিসা (৪) : ৮৬

আল্লাহ তাআলা এ আয়াতে মুসলমানদেরকে বলছেন, কেউ তোমাদেরকে সালাম দিলে তোমরা তাকে এর চেয়ে উত্তম শব্দে সালাম দিয়ো। অতএব কেউ যদি-

السَّلَامُ عَلَيْكُمْ
-বলে সালাম দেয়, তাহলে উত্তরদাতার জন্য উত্তম হলো-

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ
-বলে উত্তর দেওয়া।

সালামদাতা যদি-
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله
-বলে, তাহলে উত্তরে-

وَعَلَيْكُمُ السَّلَام وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
-বলা।

তবে শব্দ না বাড়ালেও অন্তত সালামদাতা যতটুকু বলে, ততটুকু শব্দে জবাব দিতে হবে।

আর কেউ যদি-
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
-বলে সালাম দেয়, তাহলে তার উত্তরেও বলা হবে-

وَعَلَيْكُمُ السَّلَام وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বললেন-

اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ المَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ، فَزَادُوهُ وَرَحْمَةُ اللهِ.
তুমি গিয়ে ওই ফেরেশতাদেরকে সালাম দাও, দেখো তারা তোমাকে কীভাবে অভিবাদন জানায়। সেটাই হবে তোমার ও তোমার বংশধরদের অভিবাদন-রীতি।

তিনি গিয়ে ফেরেশতাগণকে সালাম দিলেন-
السَّلَامُ عَلَيْكُمْ.

তখন ফেরেশতাগণ উত্তরে বললেন-
السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ الله.

তারা وَرَحْمَةُ الله বাড়িয়ে বললেন। -সহীহ বুখারী, হাদীস ৩৩২৬, ৬২২৭; সহীহ মুসলিম, হাদীস ২৮৪১; জামে তিরমিযী, হাদীস ৩৩৬৮

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদীসে বর্ণিত আছে, তিনি সাহাবায়ে কেরামের সালামের উত্তরে وَرَحْمَةُ الله বা وَبَرَكَاتُهه পর্যন্ত বাড়িয়ে বলতেন। দ্রষ্টব্য : সহীহ মুসলিম, হাদীস ২৪৭৩; জামে তিরমিযী, হাদীস ২৮১৪

সালাম এক প্রকার দুআ। আমাদের উচিত, সালামদাতার জবাবে তার জন্য বাড়িয়ে দুআ করা। 
 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।