ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সাত দাবিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১২:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
সাত দাবিতে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: সংগৃহীত

সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

 

এতে ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ৷


 

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছে। এ সমস্যা সমাধানে নতুন হল নির্মাণের প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। ক্যাম্পাসের মাঠজুড়ে এখনো অস্থায়ী আদালত দখল করে আছে, যা ছাত্রদের চলাফেরার স্বাধীনতা ও ক্যাম্পাসের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে অস্থায়ী আদালত অপসারণ ও নতুন হল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা।

 


শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো-

১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা।

২. স্থায়ীভাবে আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ।

৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা।

৪. ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে সরিয়ে নেওয়া।

৫. ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা।

৬. মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা।

৭. এসব দাবি বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা ঘোষণা ও তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।


 

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিলসহকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিমুখে যাত্রা করে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।