ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতার কথা জানালেন পাকিস্তান কোচ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:৪৪:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
বাংলাদেশের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতার কথা জানালেন পাকিস্তান কোচ ছবি সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে তারা। প্রথম দুই ম্যাচ হারলেও বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে সফরকারীরা।

 

মাস দুয়েক আগে লাহোরের গাদ্দাফি সেটডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ঢাকায় তাদের বিপক্ষে সিরিজ জিতে প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে দুই মাসের ব্যবধানে দুটি সিরিজ খেলার পর এ নিয়ে একটি মূল্যায়ন বার্তা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি খেলে কী শিখল তার দল। 

 
গত মে মাসে পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেন মাইক হেসন। এখন পর্যন্ত এ দুটি সিরিজেই দায়িত্ব পালন করেছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই সিরিজ নিয়ে হেসন লিখেছেন, ‘বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা অবস্থায় আমাদের খেলোয়াড়দের মধ্যে গভীরতা ও প্রতিযোগিতা তৈরি করতে হবে। পাশাপাশি এমন একটি ক্রিকেট স্টাইল খেলতে হবে, যা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারাবাহিকতা দিতে পারে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট।’ 
 
লাহোরে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন ম্যাচেই ভালো রান করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই ১০১ রান করে করেছিল তারা। তৃতীয় ম্যাচেও করেছিল ১৯৬ রান। তবে মিরপুরে এসেই যেন দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ। তিন ম্যাচের রান যথাক্রমে ১১০, ১২৫ ও ১৭৮। 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।