ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতকরণের কারণ জানালেন শিক্ষা উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:৩৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:৪২:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতকরণের কারণ জানালেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার৷ ছবি সংগৃহীত
 গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,ওইদিন রাতে (২১ জুলাই) মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অনেক রাত পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে কথা হচ্ছিল।

আমরা (উপদেষ্টা পরিষদের সদস্যরা) সে বিষয়ে কথা বলে অনেক রাতে বাসায় ফিরছিলাম। রাতে যখন বাসায় ফিরছি তখনই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হউক আবার অনেকে জানতে চাচ্ছিলেন পরীক্ষা হবে কিনা এবং সেই প্রক্রিয়ায় কয়েকজন উপদেষ্টার সাথেও আমাদের কথা হয়। এ ধরনের একটা বিষয়ে হুট করে সিদ্ধান্ত নেয়া যায় না এবং এককভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকারও কারো নেই। তিনি বলেন, এভাবে একটি পরীক্ষা নিতে হলে যেমন একটি রোল আপ করতে হয় তেমনি পরীক্ষা পেছাতে হলেও রোল ডাউন করতে হয়। তাছাড়া পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু সারাদেশে পৌঁছানোর একটা বিষয় ছিল এবং এ বিষয়ে মাঠপর্যায়ের প্রশাসনকেও জানাতে হয় প্রশ্নপত্র ফিরিয়ে আনা ইত্যাদি।

শিক্ষা উপদেষ্টা বলেন, সব বিষয় ভেবে চিন্তে আমাদেরকে হয়তো পরীক্ষা স্থগিত করতে একটু সময় নিতে হয়েছে। তাও সেটা আমি মনে করি যথা সময়েই হয়েছে। অনেকে বলেন, পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তটা মনে হয় অনেক আগেই নেওয়া যেত এ ধারণাটা আসলেই ঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা পেছানো হয়েছে। অনেকে বলেছিলেন পরীক্ষা নেয়ার জন্য সেটাও আমাদের বিবেচনায় নিতে হয়েছিল। শিক্ষা উপদেষ্টা এ সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগের দাবি করলেও বিষয়টা প্রধান উপদেষ্টার এখতিয়ার। দুর্ঘটনার পর কোনো অব্যবস্থাপনা হয়নি। তাই তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। শিক্ষা সচিবকে কেনো প্রত্যাহার করা হয়েছে, তা তার জানা নেই। তবে মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক বলেও জানান শিক্ষা উপদেষ্টা। প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।