স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান তুরস্কের এরদোয়ানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে গাজায় ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার সমালোচনা করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বার্তা সংস্থা রয়াটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে তিনি আহ্বান জানান, যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগেরও। এছাড়া যেসব দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
অন্যদিকে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা পরিষদ সংস্কারের দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।