ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১০:৩৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১০:৪১:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বহুদিনের বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। 
 
এখন পর্যন্ত যা জানা গেছে এই উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে:
 
 থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে ১২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।
 
কম্বোডিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত করেননি।
 
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়, কারণ তারা প্রথমে থাইল্যান্ডের আক্রমণের শিকার হয়।
 
 থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডীয় সেনারা ভারী অস্ত্র দিয়ে প্রথমে গুলি চালায়। এরপর থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক অবস্থানে বিমান হামলা চালায়।
 
একই সময়ে থাইল্যান্ডের স্থলবাহিনী কম্বোডিয়ার সীমানা অতিক্রম করে ঢুকে পড়ে, এবং থাই বিমান বাহিনী কম্বোডিয়ান আর্মির ঘাঁটিতে আঘাত হানে।
 
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, “এই সশস্ত্র আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র প্রতিরোধ ছাড়া আর কোনো পথ ছিল না।”
 
এদিকে সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের দুই দেশই নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে, যেখানে থাইল্যান্ড ইতোমধ্যে ৪০,০০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে।
 
যুদ্ধের পটভূমি:
 
মূলত সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১১শ শতাব্দীর প্রাসাত তা মুয়েন থম মন্দির এলাকা, যা দুই দেশের মধ্যে বিতর্কিত।
 
একদিন আগে (জুলাই ২৩) সীমান্তে এক থাই সেনা ল্যান্ডমাইনে আহত হয়ে পা হারান, যার ফলে থাইল্যান্ড ও কম্বোডিয়া কূটনৈতিক সম্পর্ক নেমে আসে তলানিতে।
 
এর জবাবে থাইল্যান্ড কম্বোডিয়ায় তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়, আর কম্বোডিয়া তাদের কূটনীতিকদের থাইল্যান্ডে পাঠানো বন্ধ করে দেয় এবং সব থাই কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দেয়।
 
থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই দেশটির তিনটি প্রদেশের বেসামরিক নাগরিক। অন্যদিকে, এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়ার এখনো কিছু জানায়নি।
 
দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময় হয়। দুই পক্ষেরই দাবি যে অপর পক্ষ প্রথমে গুলি চালিয়েছে।
 
একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে, কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।
এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টা দ্রুত আরও গুরুতর হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।