ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র গোষ্ঠী বিআরএন জানিয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে এবং তারা নির্বাচনের বদলে সরাসরি ক্ষমতা চায়।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:৫০:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নতুন করে আলোচনায় এসেছে। দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে বারিসান রেভোলুসি ন্যাশনাল (বিআরএন)। সংগঠনটির দাবি, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
 
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফপিকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে বিআরএনের শান্তি আলোচনাবিষয়ক প্রতিনিধি দলের মুখপাত্র নিকমাতুল্লাহ সেরি এ অবস্থান জানান। তিনি বলেন, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে; প্রয়োজনে তা ‘শেষ সময় পর্যন্ত’ অব্যাহত থাকবে।
 
দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বিআরএনের দীর্ঘদিনের লক্ষ্য। বর্তমান সংঘাত তীব্র আকার নেয় ২০০৪ সালে। গত দুই দশকে এ সংঘাতে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ডিপ সাউথ ওয়াচের তথ্য উল্লেখ করেছে এএফপি।
 
ঐতিহাসিকভাবে দক্ষিণ থাইল্যান্ডের এ অঞ্চল মালয়-মুসলিম অধ্যুষিত পাতানি সালতানাতের অংশ ছিল। পরে ১৯০০-এর দশকের শুরুতে তৎকালীন সিয়াম, বর্তমান থাইল্যান্ডের সঙ্গে অঞ্চলটির অন্তর্ভুক্তি ঘটে। এরপর স্থানীয় মালয় মুসলিম জনগোষ্ঠীর একাংশ ভাষা, সংস্কৃতি, ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে অধিক স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে।
 
নিকমাতুল্লাহ সেরি জানান, বিআরএন শুধু শান্তি আলোচনা নয়, দক্ষিণাঞ্চলে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান। সংগঠনটি থাই সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির একটি প্রস্তাব দিয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের মাধ্যমে নয়, বিআরএন নিজেই অঞ্চলটি পরিচালনা করতে চায় বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।