ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মসজিদে দ্বিতীয় জামাত করার শরয়ী বিধান

জামাত ছুটে গেলে মসজিদে নতুন জামাত করা যাবে কি না, একাকী নামাজ পড়া এবং ব্যতিক্রমী অবস্থার শরয়ী বিধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:২৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:২৯:৫১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
মসজিদে দ্বিতীয় জামাত করার শরয়ী বিধান প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত- (হানাফী ফিকহ ফেসবুক গ্রুপ থেকে)

অনেক সময় মসজিদে ইমাম সাহেবের সাথে জামাত না পেলে কিছু ভাইকে দেখা যায় তারা দ্বিতীয় জামাত করেন। কখনো তারা নিজে থেকে এটা করেন, কখনো বা তার মতো আরও যারা জামাত ধরতে পারেনি তাদের অনুরোধে করেন। শহরের বড় বড় মসজিদগুলোতে এ চিত্র প্রায়ই দেখা যায়।

একসময় এর পরিমাণ কম থাকলেও বর্তমানে তা প্রচুর বৃদ্ধি পেয়েছে। প্রায়ই মসজিদে কিছু মুসল্লী দেরি করে আসেন। তারপর নিজেরা কয়েকজন মিলে জামাতে নামায আদায় করেন। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে, শরীয়তের দৃষ্টিতে এটা কতটা সঠিক? নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো।

যে মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিযুক্ত আছে এবং নিয়মিত নির্দিষ্ট সময়ে জামাতের সাথে নামায আদায় হয়ে থাকে, সেখানে নির্ধারিত সময়ে মহল্লাবাসীর জামাতের সাথে নামায আদায় সম্পন্ন হওয়ার পর আগত ব্যক্তিদের জন্য দ্বিতীয় জামাত করা মাকরূহ। এ ধরনের মসজিদে নির্ধারিত জামাতেই সকলের শরিক হওয়ার জন্য যত্নবান হওয়া কর্তব্য।

কোনো কারণে যদি কখনো কারো মসজিদের জামাত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে একাকী নামায না পড়ে সম্ভব হলে মসজিদের বাইরে বাসা-বাড়ি বা অন্য কোনো স্থানে গিয়ে ভিন্ন জামাত করা উত্তম হবে।

হাদীস শরীফে আছে, হযরত আবু বাকরা রা. বলেন-
أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَقْبَلَ مِنْ نَوَاحِي الْمَدِينَةِ يُرِيدُ الصَّلَاةَ، فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا، فَمَالَ إِلَى مَنْزِلِهِ، فَجَمَعَ أَهْلَهُ فَصَلَّى بِهِمْ. ﺭﻭاﻩ اﻟﻄﺒﺮاﻧﻲ ﻓﻲ اﻟﻜﺒﻴﺮ ﻭاﻷﻭﺳﻂ ﻭﺭﺟﺎﻟﻪ ﺛﻘﺎﺕ.
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদিন) মদীনার উপকণ্ঠ থেকে নামায পড়ার জন্য এসে দেখেন সবাই (জামাতের সাথে মসজিদে) নামায পড়ে ফেলেছে। তখন তিনি ঘরে গিয়ে লোকজন জমা করে তাদের নিয়ে (জামাতের সাথে) নামায পড়ে নেন।’ -আলমুজামুল আওসাত তবারানী, হাদীস: ৪৬১; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস: ২১৭৭

আর যদি মসজিদের বাইরে এভাবে জামাত করা সম্ভব না হয় তাহলে একাকী নামায আদায় করে নিবে। মসজিদে দ্বিতীয় জামাত করবে না। সাহাবায়ে কেরামের সাধারণ আমল এমনটাই ছিল।

বিশিষ্ট তাবেয়ী হাসান বসরী রহ. বলেন-
كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ ﷺ إِذَا دَخَلُوا الْمَسْجِدَ وَقَدْ صُلِّيَ فِيهِ صَلَّوْا فُرَادَىٰ
‘নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ যখন মসজিদে প্রবেশ করতেন এবং দেখতেন যে, সেখানে ইতোমধ্যে নামায আদায় করা হয়ে গেছে, তখন তাঁরা পৃথকভাবে (একাকী) নামায আদায় করতেন।’ -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস: ৭১১১

অবশ্য এক্ষেত্রে যদি প্রথম জামাতের স্থান থেকে সরে মসজিদের কোনো কোণায় বা বারান্দায় কোনোরূপ ডাকাডাকি ও পুনরায় আযান দেওয়া ব্যতীত উপস্থিত কয়েকজন মুসল্লীকে নিয়ে দ্বিতীয় জামাত করে নেওয়া হয় তবে তা কোনো কোনো ফকীহের মতে মাকরূহ হবে না। তবে একে সাধারণ নিয়ম ও অভ্যাসে পরিণত করা যাবে না।

আর স্টেশন বা সড়কের পাশে অবস্থিত যেসব মসজিদে ইমাম-মুয়াজ্জিন ও নিয়মিত মুসল্লী নেই এবং জামাতের জন্য কোনো সময়ও নির্ধারিত নেই। যখন যারা আসে, তারা নিজেরাই জামাত করে নেয়। এ ধরনের মসজিদে দ্বিতীয় জামাত করতে কোনো অসুবিধা নেই।

-কিতাবুল আছল ১/১১৩; ফাতাওয়া সিরাজিয়্যা পৃ. ৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪০; আদ্দুররুল মুখতার ১/৩৯৫; কিফায়াতুল মুফতী ৩/১৪৮; ইমদাদুল ফাতাওয়া ১/৩৬২; ইমদাদুল আহকাম ১/১১১; ইমদাদুল মুফতীন পৃ. ৩০৮; ফাতাওয়া মাহমুদিয়া ৯/৪১৩


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।