ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অন্তর্বর্তী সরকারের পাশে রাজনৈতিক চার দল, ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৪:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের পাশে রাজনৈতিক চার দল, ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা সংগৃহীত ছবি

দেশের প্রধান চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—বর্তমান সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
 

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এ প্রতিশ্রুতি দেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকে নেতারা বলেন, দেশে যেখানেই ফ্যাসিবাদ দেখা দেবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।
 

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “কাল থেকে যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে দৃঢ় বার্তা দেওয়া হয়েছে।
 

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, “সবকটি দলই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে সক্রিয় সহযোগিতা করবে।”
 

তাহের আরও বলেন, মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। পুরনো ফ্যাসিবাদকে দমন করা হয়েছে, নতুন করে মাথাচাড়া দেওয়ার সুযোগও দেওয়া হবে না।”
 

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার সুপারিশও উঠে আসে এই বৈঠকে। তাহের বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হোক, যা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।”
 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও হামিদুর রহমান আযাদ, এনসিপির নাহিদ ইসলাম ও আখতার হোসেন এবং ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন ও গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
 

প্রধান উপদেষ্টা বৈঠকে দলগুলোর সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং বলেন, সরকার কঠোর মনোভাব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।