ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে প্রাণ গেল ২৭ জনের, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:৩২:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে প্রাণ গেল ২৭ জনের, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ২৫ জনই স্কুলের শিক্ষার্থী, বাকিদের একজন পাইলট ও একজন শিক্ষিকা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।


তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও আইসিইউতে রয়েছেন ৫ জন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ৭৮ জন। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, আহতদের রক্তসঞ্চালনের জন্য আজ থেকেই রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


ডা. সায়েদুর আরও জানান, মৃতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। নিহত ২৭ জনের মধ্যে কেবল দুইজন প্রাপ্তবয়স্ক— একজন শিক্ষক এবং একজন পাইলট। বাকিরা সবাই শিশু শিক্ষার্থী।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১৩ মিনিট পরেই দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় ভবনটিতে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল। স্কুল ছুটির সময় প্রায় কাছাকাছি হওয়ায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী তখন ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। বিকট শব্দে বিমানটি ভবনে আছড়ে পড়লে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা ছুটে আসেন স্কুল প্রাঙ্গণে।


এদিকে, দুর্ঘটনার পর রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। সেই সঙ্গে দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা জাতি আজ শোকাহত।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।