ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার

ভবানীপুরে র‍্যাবের অভিযানে ৪২৯ বোতলে ২৭৭ দশমিক ৫ লিটার মদ উদ্ধার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৮:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৮:৫৭:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার ছবি সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যমানের ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার ময়মনসিংহ ঢাকা মহাসড়কের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে মাদক বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
 

র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) এবং একই জেলার ছমীর আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০)।
 

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে নেওয়া হচ্ছে। পরে ভবানীপুর বাজারে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের স্থানীয় হুমায়ুনের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়।
 

চেকপোস্টে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে পার হয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২৯ বোতলে রাখা ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।