ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

চলন্ত দোলনচাঁপা ট্রেনে উঠতে গিয়ে পীরগাছায় রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু

স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ হারান ওয়েম্যান বিটুল মিয়া
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৭:১২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৮:৪৬:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
চলন্ত দোলনচাঁপা ট্রেনে উঠতে গিয়ে পীরগাছায় রেলকর্মীর মর্মান্তিক মৃত্যু ছবি সংগৃহিত
রংপুরের পীরগাছা রেলস্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি রেলওয়ের ওয়েম্যান পদে কর্মরত ছিলেন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে।

রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশন ছাড়ার পর চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জেনারুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ট্রেনটি স্টেশন ত্যাগ করার পর বিটুল মিয়া চলন্ত অবস্থায় ট্রেনে ওঠার চেষ্টা করেন।

তখনই দুর্ঘটনাটি ঘটে। বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হাসান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।