ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৩:৫২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৩:৫২:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫
বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 'বাংলাদেশ জামায়াতে ইসলামীর' জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে। দলের আমির শফিকুর রহমান সমাবেশের সভাপতিত্ব করছেন। আজ (শনিবার) দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশে শুরু হয়।
দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি।
এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাবেশ শুরু হয়।সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর।
জামায়াতে ইসলামি জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি।
এই সমাবেশ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। আজ সকাল থেকেও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে। সকালেই গোটা সোহরাওয়ার্দী উদ্যান ভরে যায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে আসতে থাকা নেতাকর্মীদের এত ভীড়ের চাপে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও কারওয়ানবাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এ ছাড়াও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
যাত্রাবাড়ীর এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কের বেশিরভাগ যানবাহনই জামায়াতের সমাবেশে যাওয়া নেতাকর্মীদের বহনকারী বাস। সমাবেশের পথে বিপুল সংখ্যক মাইক্রোবাসও দেখা গেছে। এ ছাড়া, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁও ও মদনপুরসহ বিভিন্ন রুটে বাসের সংকট দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।