ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:০৮:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৬ বার পঠিত
রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, তদন্তে পুলিশ ছবি সংগৃহীত

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজহাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

সোমবার (২২ জুন) বিকেলে নগরীর নর্থ ভিউ হোটেলে এ ঘটনা ঘটে। নিহত নুজহাত খলিফাপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের সিসিটিভি ফুটেজে বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজহাতকে ছাদে উঠতে দেখা যায়। এরপর তিনি প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে ছাদের একটি অংশে গিয়ে রেলিংয়ের ওপর বসেন এবং কিছু সময় পর নিচে পড়ে যান।
 

ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
 

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীটি কেন হোটেলে গিয়েছিলেন এবং তার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে।
 

নর্থ ভিউ হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
 

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করার সুযোগ নেই। তবে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
 

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সকল তথ্য ও আলামত পর্যালোচনার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।