ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য চাঁদাবাজি’: ব্রাজিলের প্রেসিডেন্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:০৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:০৩:২৬ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য চাঁদাবাজি’: ব্রাজিলের প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে 'অগ্রহণযোগ্য চাঁদাবাজি' হিসেবে আখ্যায়িত করেছেন। 
 
মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন- এই শুল্ক নীতি দুদেশের মধ্যে 'অবিচারপূর্ণ' বাণিজ্যিক সম্পর্ক সংশোধনের জন্য প্রয়োজন।
 
গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ হিসেবে বলেন, ব্রাজিলে তাঁর কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে।
 
ট্রাম্প অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ধারাবাহিকতায় ব্রাজিলের বিরুদ্ধে এই শুল্ক বৃদ্ধিকে ব্রাজিলের বিরুদ্ধে একটি 'প্রতিশোধমূলক ব্যবস্থা' হিসেবে উল্লেখ করেছেন। তার এই সিদ্ধান্তের পেছনে কারণ হলো- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়া। বলসোনারোকে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে বিচার করা হচ্ছে। ট্রাম্প এই বিচার প্রক্রিয়াকে 'লজ্জাজনক' বলে উল্লেখ করে বলসোনারোর বিচার বন্ধের দাবি জানিয়েছেন।
 
ইরনা’র বরাতে পার্সটুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বামপন্থী নেতা লুলা দা সিলভা তাঁর ভাষণে ট্রাম্পের নীতিকে সমর্থনকারী ব্রাজিলের রাজনীতিবিদদেরও সমালোচনা করেন। তাঁদের ‘মাতৃভূমির বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
 
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যাবেন। তবে তিনি সতর্ক করেন যে ব্রাজিলের একমাত্র মালিক দেশটির জনগণ।  
 
২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে সামান্য ব্যবধানে পরাজিত হওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে। এ অভিযোগে বর্তমানে তাঁর বিচার চলছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড পেতে পারেন।
 
"ট্রাম্প একজন চাঁদাবাজ, তার সঙ্গে 'কল্ট' হাতে আলোচনা করতে হবে"
 
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর রপ্তানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্কের প্রস্তাব ইউরোপীয় নেতাদের ক্ষুব্ধ করেছে। এ প্রসঙ্গে ইইউ’র সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা জ্যাঁ-লুক ডিমারটি ইউরো নিউজকে বলেন, "ট্রাম্প কোনো সমঝোতা চান না, তিনি মাফিয়া স্টাইলে চাঁদাবাজি করছেন।"
 
তিনি আরও যোগ করেন, "ইইউ’র উচিত ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের জবাবি পদক্ষেপ নেওয়া ছাড়াও নতুন 'অ্যান্টি-কোয়ার্শন' (জবরদস্তিবিরোধী) কৌশল সক্রিয় করা। ট্রাম্প যা করছেন তা স্পষ্ট জবরদস্তি, আর আমাদেরও দেখাতে হবে যে আমরা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত—যেন আলোচনার টেবিলে আমাদের কল্ট (বন্দুক) রেখে দিয়েছি।"
 
ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের কলামিস্ট মার্টিন উল্ফ লিখেছেন, “ট্রাম্প আবার তার প্রিয় অস্ত্র—‘শুল্ক’—ব্যবহার করতে ফিরেছেন। যেন কুকুরটি আবার তার পুরোনো হাড়ে কামড়ে পড়েছে। এবার সংশোধিত তালিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র থেকে শুরু করে বিশ্বের কিছু দরিদ্রতম দেশও তার আক্রমণাত্মক বাণিজ্য নীতির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই শুল্ক ১ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর হবে।"
 
এই ব্রিটিশ সাংবাদিক আরও লিখেন, "ট্রাম্প যেহেতু যুক্তিযুক্ত চিন্তায় আগ্রহী নন, তাই তার কাছ থেকে বাস্তবসম্মত বাণিজ্যচুক্তির আশা করাও অনর্থক। হয়তো এবার সে পুরো পরিকল্পনাই বাস্তবায়ন করতে চাইছে—যা বিশ্ববাজারে এক ভয়ানক অনিশ্চয়তা তৈরি করতে পারে। সম্ভবত এবার তিনি তার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে চান—যা ঘটলে গত মে মাসে ৮.৮% থাকা মার্কিন শুল্কের হার আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনীতি একদম নতুন এক রূপ নেবে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।