ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৬:১৪:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা, জায়গা পেলেন যারা ছবি সংগৃহিত

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো লঙ্কানদের ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয় করল টাইগাররা। এই সফল সফরের পর আসন্ন পাকিস্তান সিরিজেও সেই অপরিবর্তিত দলকেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২০ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, সবগুলোই ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দল ঘোষণায় বেশ কিছু চমক রয়েছে। শ্রীলঙ্কা সফরে উল্লেখযোগ্য পারফর্মেন্স করতে না পারলেও ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রেখেছে নির্বাচকরা। সামনে এশিয়া কাপসহ গুরুত্বপূর্ণ সিরিজগুলো মাথায় রেখে দল নির্বাচনেও স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে দলে জায়গা হয়নি তিন ফরম্যাটে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সৌম্য সরকার। তাদের এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকির আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।