ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

হারানো এডমিট কার্ড ফিরিয়ে পরীক্ষার্থীর মুখে হাসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:০১:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
হারানো এডমিট কার্ড ফিরিয়ে পরীক্ষার্থীর মুখে হাসি বাসে হারানো এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড উদ্ধার করে হাতে পৌঁছে দিল সিএমপির ট্রাফিক বিভাগ। স্বস্তি ফিরেছে পরীক্ষার্থী ও তার পরিবারে।
বাসে ‘হারানো এডমিট কার্ড’ উদ্ধার করে গতকাল এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ। নগরীর বাওয়া স্কুলের (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ) পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার তার এডমিট কার্ডটি বাসে হারিয়ে ফেলে। পুলিশ তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া এডমিটটি উদ্ধার করে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
 
এমন প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী তাৎক্ষণিক সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার তার বাওয়া স্কুলের (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ) পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য সকালে নগরীর রৌফাবাদ এলাকা হতে বিআরটিসির দোতলা বাসে উঠে। বাওয়া স্কুলে আসার পথে অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ ফাইলটি বিআরটিসির বাসে রেখে নেমে যায়। পরবর্তীতে পরীক্ষার্থী সাদাফ মজুমদার বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে অবহিত করা হয়। এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। একইসাথে তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।
 
 
ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে।
 
একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি করে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৯ টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের নিকট হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।
 
পুলিশের তাৎক্ষণিক মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরূপ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।