ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার: ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর উদ্যোগ

সচেতনতামূলক ক্যাম্পেইন ও সেমিনারের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে মতবিনিময়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৯:১৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৯:১৪:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার: ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর উদ্যোগ ছবি: প্রতিনিধি


শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী চেতনা জাগ্রত করা এবং এক মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্টস’ (Voice of Students)। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইন, দিকনির্দেশনামূলক সেমিনার, ম্যারাথন, খেলাধুলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।


এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে গত ১ নভেম্বর চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ্বর দাসের সাথে সংগঠনটির এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাবনা স্মারকলিপি প্রদান করে।


সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা জানান, কেবল তত্ত্বীয় প্রচারণাই নয়, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখা সম্ভব। এ লক্ষ্যেই ক্যাম্পাসভিত্তিক নানা ইতিবাচক সামাজিক আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।


অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ্বর দাস প্রস্তাবিত কর্মসূচিগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং তা বাস্তবায়নে অধিদপ্তর থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বৈঠক শেষে তিনি ক্যাম্পাসে প্রাথমিক পর্যায়ের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিনিধিদলের কাছে মাদকবিরোধী প্রচারপত্র (লিফলেট) তুলে দেন।


সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ, সুস্থ সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পরিচালনা করা হবে।


উক্ত মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে ভয়েস অব স্টুডেন্টসের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আশিকুর রহমান, প্রোগ্রাম সেক্রেটারি মোস্তাকিম সামি এবং কার্যনির্বাহী সদস্য আবরার রহমান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।